calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জাপানবাসী নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জাপানবাসী নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন

গত কয়েক বছর ধরে অস্থিরতার পর নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন জাপানবাসী

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ • দুপুর ১২:০৩
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

রবিবার (২৭ অক্টোবর) সকালে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারছে না ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


মতামত জরিপে দেখা গেছে, রক্ষণশীল এলডিপি ও জোট সরকারের অংশীদার দলগুলো ক্ষমতায় আসার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে। আর তা যদি হয়, তবে তা শিগেরু ইশিবাকে ভীষণ বিপদেই ফেলবে।


সাবেক প্রতিরক্ষামন্ত্রী ৬৭ বছর বয়সি শিগেরু ইশিবা ক্ষমতায় এসেই আগাম নির্বাচনের ঘোষণা দেন। গত প্রায় সাত দশক ধরে জাপানে সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ইশিবার দল এলডিপির। তবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সময়ে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও দলের তহবিল কেলেঙ্কারির দায়ে এলডিপির প্রতি বেশ বিরক্ত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশের জনগণ।