calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ঢাকা দূষিত শহরের তালিকায় পঞ্চম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাকা দূষিত শহরের তালিকায় পঞ্চম

বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বায়ুদূষণ বেড়েই চলেছে, আর ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে এই দূষণের শিকার। ঢাকায় মাঝে মাঝে বৃষ্টি হলে বায়ুমানের কিছুটা উন্নতি হয়, তবে বৃষ্টি কমলেই শহরের বাতাস আবারও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ • দুপুর ০১:৪১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩ বার পঠিত

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ১৬৩, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম।


একই সময়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ৫৪৫ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর, ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর।


একিউআই স্কোরের মান ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ মানের, এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়, যেখানে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। স্কোর ৩০১ থেকে ৪০০ হলে একে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।