calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজার তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মৃত্যু ছাড়িয়েছে ৪১ হাজার তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশ দুটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ২১৯ জনে। প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের মতে, তুরস্কে নিহতের সংখ্যা ৩৫ হাজার ৪১৮ জন। আর...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫ বার পঠিত

সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ
ভূমিকম্প-বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণবাহী সৌদি বিমান অবতরণ করেছে। মঙ্গলবার দেশটির দ্বিতীয় নগরী আলেপ্পোতে বিমানটি অবতরণ করে। এক দশকেরও বেশি সময় পর, এই প্রথম সৌদি ত্রাণবাহি বিমান যুদ্ধবিধস্ত সিরিয়ায় পৌঁছলো। পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এএফপি কথা জানায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিমানটি ৩৫ টন খাদ্য সহায়তা নিয়ে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই ধরনের সর্বশেষ ফ্লাইট ২০১২ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ায় অবতরণ করেছিল।

সৌদি আরব ২০১২ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং যুদ্ধের আগের পর্যায়ে বিদ্রোহীদের সমর্থন দেয়। ৭.৮-মাত্রার ভূমিকম্পে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় এই সৌদি সাহায্যবাহী বিমানটি অবতরণ করল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ সরকার-নিয়ন্ত্রিত প্রদেশ আলেপ্পো খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দু'লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সূত্র : এবিসি নিউজ ও এএফপি


tag ট্যাগ: #1111