calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ঢাকায় পৌঁছেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ঢাকায় পৌঁছেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা আজ (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৯:০৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে (বিএএফ) ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ কথা জানায়।

পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই পররাষ্ট্র সচিব এফওসি-তে ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সকল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থের বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র জানায়, সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

ভারতের পররাষ্ট্র সচিব ১৩ থেকে ১৪ ফেব্রুয়ারি নেপালে দুই দিনের সরকারি সফর শেষে ঢাকায় এসেছেন।
২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটি কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

সূত্র : বাসস

tag ট্যাগ: #1111