হোটেল ধসের ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৮০ বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। তবে কীভাবে তিনি মারা গেলেন সেটি এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় তার স্ত্রীকে উদ্ধার করা হলেও তাদের ছেলে ঘটনাস্থলে ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে সংস্কার কাজ চলছিল। এ ছাড়া গোপনে পৌরসভার অনুমতি ছাড়া এটি চালানো হচ্ছিল।
সিএনএন জানিয়েছে, হোটেলটি বেশ পুরনো, ১৯৮৬ সালে চালু হয়েছিল। এ কারণে এর ভেতরে সংস্কার কাজ চালানো হচ্ছিল। কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টা করা হলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।