এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে এ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সিরিয়ার মরুভূমিতে আইএসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে।
সিরিয়ার সমগ্র অঞ্চল ও এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএসের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলার সক্ষমতাকে ব্যাহত করেছে ওই হামলা।
সেন্টকম জানায়, গত সোমবারের এই হামলায় কোনো বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি। সেন্টকম বলেছে, আগস্টের শেষের দিকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইরাকের পশ্চিম মরুভূমিতে আইএসের ১৪ যোদ্ধা নিহত হয়েছেন; যাদের মধ্যে গোষ্ঠীটির চার নেতাও ছিলেন।