calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / জঙ্গিবাদের উত্থান, জানমালের নিরাপত্তাহীনতা ও খাদ্য দ্রব্যের অগ্নিমূল্যের দায়ে অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দেয়ার দাবিতে ইনসানিয়াত বিপ্লবের বিক্ষোভ সমাবেশ ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জঙ্গিবাদের উত্থান, জানমালের নিরাপত্তাহীনতা ও খাদ্য দ্রব্যের অগ্নিমূল্যের দায়ে অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দেয়ার দাবিতে ইনসানিয়াত বিপ্লবের বিক্ষোভ সমাবেশ ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

সরকারী প্রশ্রয়ে দেশে ধর্মীয় রাজনীতির নামে ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিরোধী জঙ্গিবাদের প্রাদুর্ভাব, জনগণের জানমালের চরম নিরাপত্তাহীনতা, খুন খারাবি ডাকাতি ব্যাপক বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের অসহনীয় অগ্নিমূল্যে জনজীবনে...

person
দৈনিক বাংলার ডাক ডেস্ক verified
অনলাইন বিভাগ
schedule প্রকাশ: শনিবার, ২ নভেম্বর ২০২৪ • বিকাল ০৩:৪৪
history আপডেট: ১ বছর আগে
timer ৮ মিনিট পড়ার সময়
visibility ১৫৭ বার পঠিত

প্রেসক্লাব প্রাঙ্গনে এ বিরাট বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।


বিক্ষোভ সমাবেশে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, সমন্বয়ক গোষ্ঠি ও অন্তর্বর্তী সরকার ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির রাষ্ট্রীয় প্রশ্রয় ও প্রমোট করে ইসলামের শান্তিময় মানবিক ধারা এবং রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে।


আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিনাশী এবং রাষ্ট্র ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র ।


ইমাম হায়াত বলেন, ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী আন্দোলন কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ছিলো, কোন জঙ্গিবাদ প্রতিষ্ঠার আন্দোলন ছিলোনা ।


ইমাম হায়াত বলেন, ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গিবাদ, কারণ ধর্মের নামে রাজনৈতিক দল মানেই রাষ্ট্রকে একক ধর্মভিত্তিক স্বৈরতন্ত্রে পরিণত করার ষড়যন্ত্র। তিনি বলেন, ইসলামের নামে রাষ্ট্র ইসলামে নিষিদ্ধ, কারণ ইসলামের নামে রাষ্ট্র মানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ ও সব অন্যায় অবিচার ইসলামের নামে চাপিয়ে দিয়ে ইসলামকে বিলুপ্ত করে দেয়া।


ইমাম হায়াত বলেন, ইসলামের নির্দেশিত রাজনীতি একমাত্র অসাম্প্রদায়িক মানবতার রাজনীতি এবং ইসলামের নির্দেশিত রাষ্ট্র একমাত্র সর্বজনীন মানবতার রাষ্ট্র। তিনি বলেন, ইসলাম ক্ষমতার বলে চাপিয়ে দেয়ার ধর্ম নয়, কেবল চাপমুক্ত পরিবেশে হৃদয়ের স্বাধীন জ্ঞানগত উপলব্ধির ধর্ম।


ইমাম হায়াত বলেন, ওহাবীবাদ-সালাফিবাদ-শিয়াবাদ-মওদুদীবাদ -তালেবান ইত্যাদি মতবাদ ইসলামের বিপরীত ও ইসলামের বিকৃতিকারী ঈমান ধ্বংসাত্মক মতবাদ । 



ইমাম হায়াত সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক জঙ্গিবাদের বর্তমান প্রধান টার্গেট বাংলাদেশের ইসলামের ছদ্ম নামধারী জঙ্গিবাদী দলগুলোর মাধ্যমে বাংলাদেশ। তিনি বলেন, নামে রাষ্ট্র প্রকৃত ধর্মের মৃত্যু ও রাষ্ট্রের মৃত্যু এবং জীবনের স্বাধীনতার মৃত্যু। 


ইমাম হায়াত বলেন, বিগত স্বৈরাচারী সরকারের পতনের পর সমন্বয়ক গোষ্ঠী ও তাদের অন্তর্বর্তী সরকার দেশকে ভুল পথে ধ্বংসের দিকে পরিচালিত করছে । তিনি বলেন, স্বৈরাচার দূর করার কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে সমন্বয়ক চক্র ও তাদের অন্তর্বর্তী সরকার নিজেরাই স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণ করে গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস করছে।


ইমাম হায়াত বলেন, জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও তাদের আজ্ঞাবহ অন্তর্বর্তী পরিষদ দেশকে ভুল পথে ভুল দিকে পরিচালিত করে দ্বীন-জীবন-গণতন্ত্র ও জীবনের স্বাধীনতা বিপন্ন করে তুলছে। তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন চক্র যতদিন থাকবে দেশ ততই ধ্বংসের দিকে যেতে থাকবে।


ইমাম হায়াত বলেন, জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও তাদের উপদেষ্টা পরিষদ দেশের প্রশাসনিক কাঠামো ধ্বংস, পুলিশ হত্যার মাধ্যমে আইন শৃংখলার কাঠামো ধ্বংস করে জনগণের জানমাল চরম নিরাপত্তাহীন মহা বিপদজনক অনিশ্চিত অরক্ষিত করে তুলেছে। তিনি বলেন, তাদের কারণেই দেশে সর্বত্র খুন -সন্ত্রাস-ডাকাতি ও বিভিন্ন অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে।


ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী দেশের শিল্প কারখানা, ব্যবসা-বাণিজ্য, আয় উপার্জন ধ্বংস করে অর্থনীতি মারাত্মক ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, খাদ্য দ্রব্যের অসহনীয় অগ্নিমূল্যে সীমিত আয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণের জীবন কঠিন সংকটে পড়ে গেছে।


ইমাম হায়াত বলেন, জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র ও উপদেষ্টা পরিষদ বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে তাদের দলের বাইরের লক্ষ মানুষকে চাকরিচ্যুত করে জনজীবন মারাত্মক সংকটাপন্ন করে তুলছে।


ইমাম হায়াত বলেন, জঙ্গিবাদ সমর্থিত সমন্বয়ক চক্র দেশ ও জনগণের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে নব্য স্বৈরাচার ও নব্য ফ্যাসিবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন জীবন-দ্বীন-রাষ্ট্র-গণতন্ত্র-জীবনের স্বাধীনতা বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দিয়ে রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।


সমাবেশ শেষে বিরাট বিক্ষোভ মিছিল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়ার জন্য যাত্রা করে পুলিশের বাধার মুখে ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছিয়ে দেন ।