calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সরকারি প্রণোদনা বিয়ে করলেই মিলছে , তবুও আগ্রহ কম তরুণদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সরকারি প্রণোদনা বিয়ে করলেই মিলছে , তবুও আগ্রহ কম তরুণদের

জনসংখ্যা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। জন্মহার বাড়াতে দিচ্ছে নগদ অর্থ, বাড়তি ছুটিসহ নানা প্রণোদনা। তবুও বিয়ের ব্যাপারে আগ্রহ বাড়ছে না দেশটির তরুণদের। যা দেখা গেছে দেশটির বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে। শুক্রবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর ২০২৪ • দুপুর ০২:০৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৩ বার পঠিত

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের প্রথম নয় মাসে ৫৬ লাখ ৯০ হাজার বিয়ে নিবন্ধন রেকর্ড করা হয়েছিল, যা ২০২২ সালের চেয়ে বেশি। তবে এরপর দেশজুড়ে বাড়তে থাকা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে অনেক তরুণ বিয়ের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

এই অবস্থায় তরুণদের বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করতে ও ক্রমহ্রাসমান জনসংখ্যা বাড়াতে বিভিন্ন নীতি প্রণয়ন করে সরকার। ঘোষণা দেওয়া হয় ২৫ বছরের আগে বিয়ে করলেই চীনা তরুণীরা পাবেন নগদ অর্থ পুরস্কার ও বিভিন্ন প্রণোদনা। 

এছাড়াও বিয়ে সহজ করতে চীন সম্প্রতি একটি খসড়া আইন সংশোধন করে। যার ফলে অতীতের চেয়ে বিয়ে নিবন্ধন করা অনেক সহজ ও বিচ্ছেদের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

যার প্রভাবও লক্ষ্য করা গেছে বিচ্ছেদ নিবন্ধনের হিসেবে। ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে ১৯ লাখ ৬৭ হাজার বিচ্ছেদ নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬ হাজার কম।

এর আগে চলতি বছর চীন জাতীয় স্তরে টানা দুই বছরের মতো জন্মহারে হ্রাস রেকর্ড করেছে। এই চিত্র উঠে আসার পরই মূলত সরকার নানা প্রকল্প এবং উদ্যোগের মাধ্যমে তরুণদের বিয়ে ও সন্তান ধারণের সংস্কৃতি গড়ে তুলতে উৎসাহিত করার ওপর জোর দেয়। দেওয়া হয় সরকারি নান রকম সুবিধা।

অবশ্য এতকিছুর পরও বিয়ের ব্যাপারে আগ্রহ হারাচ্ছে দেশটির তরুণ-তরুণীরা। যা নিয়ে সরকারের আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। যা নিয়ে চিন্তিত চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। এ নিয়ে প্রেসিডেন্ট শি বলেন, এ ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে পরিবার গঠনের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন প্রবণতা গড়ে তুলতে হবে।