calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / রাজধানীতে মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রাজধানীতে মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি

রাজধানীতে মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। রাত ২টা থেকে বৃষ্টি শুরু হয়। চলে রাত ৩টা পর্যন্ত। ঝুম বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এর সঙ্গে ছিল শিলা। বৃষ্টির কারণে অনেক রাস্তায় পানি জমে যায়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর ২০২৪ • সকাল ১০:২৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

নতুনবাজার, বাড্ডা, রামপুরা, পল্টন, বনশ্রী, মতিঝিল, গুলিস্তানসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। বজ্রপাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। রাতের অনেককে ফেসবুকে পোস্ট দিয়ে বৃষ্টির ভিডিও ও ছবি শেয়ার করতে দেখা গেছে।


অন্য দিনের মতো গতকাল সন্ধ্যা পর্যন্ত গরম আবহাওয়া অনুভব হচ্ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা হাওয়া নগরের আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর এক দফা হালকা বৃষ্টি হয়।


রাত ২টার পর থেকে ঝুম বৃষ্টি নামে ঢাকায়। সঙ্গে আকাশের গর্জন। এক ঘণ্টার ভারী বৃষ্টির অনেক সড়কে পানি জমে যায়। সকাল হওয়ার আগেই অধিকাংশ সড়ক থেকে পানি নেমে যায়। এখনো ঢাকার আকাশ মেঘলা আছে।


আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫ ডিগ্রি সেলসিয়াস।


বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।