মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের প্লেনটিতে এ ঘটনা ঘটে।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। এ সময় প্লেনের ভেতরে শুধু পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। প্লেনটি রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।
পরে যাত্রীদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এ ছাড়া যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল, তাদের বিনামূল্যে নিজ নিজ গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।
সূত্রটি আরো জানায়, সাধারণ প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজের একটি গ্যাপ থাকতে হয়। এই প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল, মাঝে কোনো গ্যাপ ছিল না।