calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানি ব্যক্তিকে অভিযুক্ত করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানি ব্যক্তিকে অভিযুক্ত করল

ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে এক ইরানি ব্যক্তি। শুক্রবার (৮ নভেম্বর) এমনই অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। খবর রয়টার্স

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর ২০২৪ • সকাল ১০:৫৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন গত ৭ অক্টোবর তিনি টাম্পকে হত্যার পরিকল্পনা করেন। তবে ফরহাদ শাকেরি এমন অভিযোগ অস্বীকার করেছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশে ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনাই তার ছিল না।


মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৫১ বছর বয়সী শাকেরি আইআরজিসির সম্পদ। শিশু বয়সে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসেন। পরবর্তীতে ডাকাতির অভিযোগে ২০০৮ সালে তাকে অভিযুক্ত করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, শাকেরি বর্তমানে ইরানে রয়েছেন।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে থাকা অবস্থায় শাকেরির সঙ্গে দেখা করেন নিউইয়র্কেল দুই বাসিন্দা। তারা হলেন, কারলিসলি রিভারা এবং জনাথন লর্ডহল্ট। তাদের বিরুদ্ধে ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়।


তবে শাকেরি ও ওই দুজন যাকে হত্যা করতে চেয়েছিলেন তাকে চিহ্নিত করতে পারেননি প্রসিকউটরেরা। তবে বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হলেন সাংবাদিক ও অধিকারকর্মী মসিহ আলিনেজাদ। তিনি ইরানের নারীদের নিপীড়নমূলক আইনের সমালোচনা করতেন। তাকে অপহরণের চেষ্টার অভিযোগে ২০২১ সালে চারজন ইরানিকে অভিযুক্ত করা হয়েছিল। ২০২২ সালে তার বাড়ির সামনে থেকে রাইফেলসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।