calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেন পাল্টা হামলা শুরু করবে রাশিয়ার বিরুদ্ধে : যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেন পাল্টা হামলা শুরু করবে রাশিয়ার বিরুদ্ধে : যুক্তরাষ্ট্র

আগামী মাসে রুশ বাহিনীর ওপর ইউক্রেনের প্রত্যাশিত হামলা শুরু হতে পারে। প্রতিশ্রুতি অনুযায়ী, কিয়েভকে সহায়তায় প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম দ্রুত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১১:১১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৫ বার পঠিত

পেন্টাগনের প্রধান অস্টিন বলেন, ‘ইউক্রেন এখন যুদ্ধে নিজেদের গতি বাড়াতে চায়। যুদ্ধক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যা তাদের নিয়ন্ত্রণে থাকে। ফলে রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, ট্যাংক, গোলাবারুদ দ্রুত পাঠাতে কঠোর পরিশ্রম করছে ওয়াশিংটন এবং তাদের মিত্ররা।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি তারা আগামী বসন্তের কোনো একসময়ে হামলা চালাবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, দোনবাসের সীমান্ত এলাকাগুলোয় প্রচণ্ড লড়াই চলছে রুশ-ইউক্রেনীয় সেনাবাহিনীর। নিজেদের ভূখণ্ড ধরে রাখতে ফ্রন্টলাইনে এখনো প্রতিরোধ অব্যাহত রেখেছেন ইউক্রেনীয় যোদ্ধারা। তবে কৌশলে ধীরে ধীরে এগোচ্ছে রুশ বাহিনী। এর মধ্যে কঠিন লড়াই চলছে বাখমুতে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাখমুত দখলের জন্য সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে মস্কো। ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা গত সপ্তাহ থেকে বলে আসছেন, রাশিয়া নতুন একটি আক্রমণ শুরু করেছে। বসন্তের আগে নতুন পশ্চিমা অস্ত্রের সরবরাহ পৌঁছার আগে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। সে অনুযায়ী তারা কিছুটা কৌশলে অবস্থান নিয়েছে।

tag ট্যাগ: #1111