calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইহুদিবাদী ইসরাইলি প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ৩০টিরও বেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইহুদিবাদী ইসরাইলি প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ৩০টিরও বেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে

হ্যাকিং, নাশকতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিশ্বজুড়ে ৩০টিরও বেশি নির্বাচনে হস্তক্ষেপ ও কারচুপি করেছে ইহুদিবাদী ইসরাইলি ঠিকাদারদের একটি দল। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক বিশেষ প্রতিবেদনে এ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১১:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৬ বার পঠিত

ভুল তথ্যকে কিভাবে টিম জর্জ অস্ত্র হিসেবে ব্যবহার করছে সাংবাদিকদের আন্তর্জাতিক কনসোর্টিয়ামের তদন্তে সেই বিষয়টি পুরোপুরি বেরিয়ে এসেছে। তাতে দেখা গেছে, কোনও চিহ্ন ছাড়াই নির্বাচনে গোপনে হস্তক্ষেপ করার জন্য ব্যক্তিগত পরিষেবা দিচ্ছে টিম জর্জ। রাষ্ট্র কিংবা রাজনৈতিক দল ছাড়াও তারা করপোরেট ক্লায়েন্টদের জন্য কাজ করেছে।

হানান পরিচয় গোপনকারী সাংবাদিকদের জানিয়েছেন, তার পরিষেবাগুলোকে অন্যরা ‘ব্ল্যাক অপস’ হিসাবে বর্ণনা করে থাকে। তার দেওয়ার সেবা গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক প্রচারণা এবং ব্যক্তিগত সংস্থাগুলোর জন্য, যারা গোপনে জনমতকে নিয়ন্ত্রণ করতে চায়। তার সংস্থা আফ্রিকা, দক্ষিণ ও মধ্য আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপজুড়ে কাজ করেছে।

টিম জর্জের অন্যতম প্রধান পরিষেবা হল একটি অত্যাধুনিক সফটওয়্যার প্যাকেজ, যার নাম অ্যাডভান্সড ইমপ্যাক্ট মিডিয়া সলিউশন বা এইমস। এটি টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, টেলিগ্রাম, জিমেইল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে হাজার হাজার ভুয়া অ্যাকাউন্টের একটি বিশাল বাহিনী নিয়ন্ত্রণ করে। এই ভুয়া অ্যাকাউন্টগুলোর ক্রেডিট কার্ড, বিটকয়েন ওয়ালেট এবং এয়ারবিএনবি অ্যাকাউন্টসহ অ্যামাজন অ্যাকাউন্টও রয়েছে।

দ্য গার্ডিয়ান এবং তদন্তে সহযোগী সাংবাদিকরা ইন্টারনেট জুড়ে এইমসের সঙ্গে সংশ্লিষ্ট ‘নিয়ন্ত্রণ’ কর্মকাণ্ডে নজরদারি করেছিল। তাতে দেখা গেছে, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকো, সেনেগাল, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় ২০টি দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচার ও প্রচারণা পেছনে এইমস সফটওয়্যারটি সংশ্লিষ্টতা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বাণিজ্যিক বিরোধপূর্ণ ইস্যুতে ভুয়া তথ্য ছড়াতে ব্যবহার করা হয়েছে সফটওয়্যারটিকে।

tag ট্যাগ: #1111