calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সব ঠিক থাকলে শুক্রবার (১৫ নভেম্বর) সংগঠনটি এই কর্মসূচি পালন করবে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ • বিকাল ০৩:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৮ বার পঠিত

বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সমন্বয়ক আবদুল কাদের বলেন, মূলত এটি একটি অনানুষ্ঠানিক সভা ছিল। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। আলোচনায় এসেছে তিনটি বিষয়। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দুই-একজন করে প্রতিনিধি এই কমিটিতে থাকবে।

তিনি আরো বলেন, এছাড়া একটি ‘অর্গানাইজিং টিম’ থাকবে। যেটি সেলভিত্তিক ভাগ করে কাজ করবে। কে কোন সেলে থাকবেন, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবেন, সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে, কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে, সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিন আগামীকাল। দিনটি ঘিরে কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ প্রসঙ্গে আবদুল কাদের বলেন, ১৫ তারিখ গণঅভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হবে। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় অবস্থানরত আহতদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছেন, তারা শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন।