calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / রিকশাচালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রিকশাচালকরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন

রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে এই বিক্ষোভ শুরু করে তারা।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ • দুপুর ০১:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৬ বার পঠিত

ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা এলাকার সড়ক ব্লক করেছে। বিশেষ করে মহাখালী এলাকায় প্রায় হাজার খানেক চালক নেমেছেন। তারা রেলগেট এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছেন। ফলে তেজগাঁও ও জাহাঙ্গীর গেট থেকে কোনো গাড়ি আসতে যেতে পারছে না।

মহাখালী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিকের গুলশান বিভাগের এডিসি জিয়া উদ্দিন আহমেদ।

তিনি বলেন, তারা প্রথমে কম ছিল। এখন বাড়ছে। পাঁয়ে হেঁটে তারা মহাখালী এলাকায় মিছিল করছে। আমরা বিষয়টি পুলিশের ক্রাইম বিভাগকে জানিয়েছি। তারা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।

আরও খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড় ব্লক করে তারা সেখানে অবস্থান করছে। ফলে কোনো যানবাহন মোহাম্মদপুর যেতে ও আসতে পারছে না।

আগারগাঁও এলাকায় অবস্থান নেওয়ায় শ্যামলী থেকে কোনো যানবাহন এই মুহূর্তে মহাখালী যেতে পারছে না। অন্যদিকে ডেমরা আসা যাওয়ার সড়কও তারা ব্লক করেছে। সড়ক অবরোধ ছাড়াও নগরীর বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত রিকশাচালকরা ব্যানার নিয়ে তাদের এক দফা দাবি ও রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে।