calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ কিয়েভে যুক্তরাষ্ট্রের কর্মী-নাগরিকদের

রাশিয়ার বৃহত্তর হামলার শঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে নিয়োজিত কর্মীদের পাশাপাশি শহরটিতে অবস্থানরত অন্য মার্কিন নাগরিকদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ • দুপুর ০২:০০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৯৫ বার পঠিত

এক বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, কিয়েভে ব্যাপক বিমান হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে ‘অতিরিক্ত সতর্কতাবশত’ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভে বিমান হামলার সতর্কতা ঘোষণা হওয়া মাত্রই মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনীয় রাজধানীতে সম্ভাব্য রুশ বিমান হামলার ‘সুনির্দিষ্ট তথ্য’ পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেন অনুমোদন দেওয়ার পর ওই হামলা চালানো হয়। এর জবাবে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলছে, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে। -সূত্র: আল-জাজিরা