calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়া যুদ্ধে কৌশল পাল্টাচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়া যুদ্ধে কৌশল পাল্টাচ্ছে

দেখতে দেখতে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। যদিও শুরুতে মস্কোর প্রত্যাশা ছিল— এক সপ্তাহ কিংবা সর্বোচ্চ এক মাসের মধ্যে অভিযানের লক্ষ্য অর্জিত হবে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে হামলা চালায় রাশিয়া।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ • বিকাল ০৩:৩৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭১ বার পঠিত

তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে বোকা বানানোর জন্য তারা (রাশিয়া) বিমান হামলার কৌশল পরিবর্তন করেছে। বিস্ফোরক ওয়ারহেড ছাড়াই ডিকয় (ফাঁকি দিতে সক্ষম) মিসাইল ব্যবহার এবং গোয়েন্দা বেলুন মোতায়েন করেছে মস্কো।

মিখাইলো পোডোলিয়াক নামে এই উপদেষ্টা বৃহস্পতিবার মার্কিন বার্তা সংস্থাটিকে বলেন, ‘যুদ্ধের এক বছর পূর্তি হওয়ার আগে আগে রাশিয়ানরা অবশ্যই কৌশল পরিবর্তন করছে।’

পোডোলিয়াক বলেন, ডিকয় মিসাইলের লক্ষ্য হলো— অত্যধিক লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে পেরেশান করে তোলা। যাতে তারা শত্রু বাহিনীর হামলা ঠেকাতে তালগোল পাকিয়ে ফেলে।

তিনি বলেন, ‘শত্রুরা অবকাঠামোগত ফ্যাসিটিগুলোতে আঘাত করার মাধ্যমে আমাদের বিমান বিধ্বংসী সিস্টেমকে ব্যতিব্যস্ত রাখতে চায়।’ তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা তাদের চ্যালেঞ্জগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।

সাক্ষাৎকারে পোডোলিয়াক আবারও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে মিত্রদের প্রতি আবেদন জানান। যাতে ফ্রন্টলাইন থেকে দূরে অবস্থানরত রাশিয়ান সেনাদের টার্গেট করা যায়। এ ছাড়া ইউক্রেনের কাছে পর্যাপ্ত শেল নেই বলেও উল্লেখ করেন তিনি।

tag ট্যাগ: #1111