calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইউক্রেন বিমান প্রতিরক্ষা উন্নয়ন বাড়াচ্ছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইউক্রেন বিমান প্রতিরক্ষা উন্নয়ন বাড়াচ্ছে

রাশিয়ার নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর উদ্ভূত ‘নতুন ঝুঁকি’ মোকাবিলার জন্য বিমান প্রতিরক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করছে ইউক্রেন। শুক্রবার রাতের ভিডিও ভাষণে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৫:৪৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

জেলেনস্কি বলেছেন, অন্য একটি দেশে যুদ্ধের উদ্দেশ্যে নতুন অস্ত্র পরীক্ষা করা ‘আন্তর্জাতিক অপরাধ’। রাশিয়াকে যুদ্ধ সম্প্রসারণ থেকে বিরত রাখতে বিশ্বব্যাপী ‘গুরুতর প্রতিক্রিয়া’ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘আমার পক্ষ থেকে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইতোমধ্যে আমাদের অংশীদারদের সঙ্গে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক করছেন যা নতুন ঝুঁকি থেকে জীবন রক্ষা করতে সক্ষম হবে।’ সেই সঙ্গে ইউক্রেনীয়দের রুশ আক্রমণের অব্যাহত হুমকির মুখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, যুদ্ধে এর বিকল্প নেই। আমাদের সচেতন থাকতে হবে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাবেন। এভাবেই তিনি তার সমস্ত ক্ষমতা গড়ে তুলেছেন।

তিনি আরো বলেন, বিশ্বকে একটি ‘গুরুতর প্রতিক্রিয়া’ নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে পুতিন সত্যিই যুদ্ধ সম্প্রসারণের ভয়ে থাকেন এবং তার কর্মকাণ্ডের প্রকৃত পরিণতি অনুভব করেন।

৩৩ মাসের যুদ্ধে বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্রটির আরও পরীক্ষা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।

tag ট্যাগ: #ইউক্রেন