calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নিহত ১০,আফগানিস্তানে মাজারে নির্বিচারে গুলি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নিহত ১০,আফগানিস্তানে মাজারে নির্বিচারে গুলি

আফগানিস্তানের উত্তরে বাগলান প্রদেশের এক সুফি সাধকের মাজারে অজ্ঞাতনামা বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ • বিকাল ০৫:৫১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭২ বার পঠিত

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নাহরিন জেলায় সাইয়্যেদ পচা জান মাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর মেহের নিউজ ও আল-আরাবিয়ার।

জানা যায়, নাহরিন জেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত ওই মাজারে সুফি মুসলিম অনুসারীরা সাপ্তাহিক প্রার্থনা করার জন্য একত্রিত হয়েছিলেন। ঘটনার সময় এক ব্যক্তি হঠাৎ করে আগতদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

স্থানীয় সংবাদমাধ্যম কাবুল নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও চিত্রে ঘটনাস্থলে নামাজের মাদুরের ওপর মৃতদেহগুলো পড়ে থাকতে দেখা গেছে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক ব্যক্তি মাজারে সাপ্তাহিক ধর্মীয় আচার পালনরত সুফিদের ওপর গুলি চালায়। এতে ১০ জনের প্রাণহানি ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বাগলান প্রদেশ মূলত আফগানিস্তানের একটি উত্তেজনাপূর্ণ অঞ্চল। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তালেবান সরকারের অধীনে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ এবং চরমপন্থী আক্রমণ বৃদ্ধি পেয়েছে। তার ওপর বৃহস্পতিবারের এই হামলা ধর্মীয় আচার-অনুষ্ঠানের ওপর একটি আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। যা আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।