calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / যান চলাচল স্বাভাবিক,প্রেসক্লাব ছাড়লেন ব্যাটারিচালিত রিকশার চালকরা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

যান চলাচল স্বাভাবিক,প্রেসক্লাব ছাড়লেন ব্যাটারিচালিত রিকশার চালকরা

ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছেন অটোরিকশা চালকরা। এর ফলে প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ • বিকাল ০৩:২১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৬ বার পঠিত

রবিবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান তারা। এরপর থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।

অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, সোমবার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসবেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

দাবি আদায়ে প্রেসক্লাব ছাড়াও আজ মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও জরুরি কাজে বের হওয়া মানুষ বিপাকে পড়েন।

সম্প্রতি হাইকোর্ট এক আদেশে সারাদেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন।

রিটের প্রেক্ষিতে গত দুদিন ধরে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়েছে তাদের পাল্টাপাল্টি ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল। রেললাইন অবরোধে, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে চার ঘণ্টা।