calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলের লিকুদ পার্টির রাজনৈতিক সম্মেলন দুবাইয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলের লিকুদ পার্টির রাজনৈতিক সম্মেলন দুবাইয়ে

ইসরাইলের ওয়ার্ল্ড লিকুদ পার্টির বোর্ড অব ট্রাস্টিজ দুবাইয়ে একটি রাজনৈতিক সম্মেলন আয়োজন করেছে বলে ইসরাইলি নিউজ ওয়েবসাইট ওয়ালা জানিয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ • বিকাল ০৪:২১
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৪ বার পঠিত

ইসরাইলি নিউজ সাইটের উদ্ধৃতি দিয়ে আরব২৪ জানিয়েছে, আব্রাহাম অ্যাকর্ডের তৃতীয় বার্ষিকী উপলক্ষে প্রায় ১০০ লিকুদ সদস্য দুবাই আসেন। তারা নগরীর অন্যতম একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করেন। উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডের রেশ ধরেই সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হয় ইসরাইলের।

জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন ১০০ লিকুদ সদস্যের জন্য বিমানের ব্যবস্থা করেন। ওই সদস্যদের মধ্যে ছিলেন মিউনিসিপ্যাল প্রধান, বিভিন্ন দেশের পার্টি প্রধান ও অ্যাক্টিভিস্ট।

লিকুদ পার্টির সূত্র জানায়, বোর্ড অব ট্রাস্টিজ অংশগ্রহণকারীদের ৭৫০ থেকে ৮০০ ডলার করে দিতে বলে। আর ওয়ার্ল্ড লিকুদ তাদের ৩০০ ডলারের ব্যয়ভার বহন করে।

ইসরাইলি অর্থ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক ইহুদি সংস্থাগুলো ওয়ার্ল্ড লিকুদকে তহবিল দিয়ে থাকে। ওয়ালা জানায়, সম্মেলনের জন্য রাষ্ট্র অন্তত এক লাখ শেকেল (২৮ হাজার ২৩০ ডলার) প্রদান করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

tag ট্যাগ: #1111