এক বিবৃতিতে বিমান বাহিনী বলেছে, “দুর্ভাগ্যবশত, গুরুতর অবকাঠামোগত সুবিধাগুলোতে আঘাত লেগেছে এবং ব্যাপক ড্রোন হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে ব্যক্তিগত এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।”
পশ্চিম টারনোপিল অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ নেহোদা টেলিভিশনে জানিয়েছেন, প্রায় ৭০ শতাংশ অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।