calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জান্তাপ্রধানকে গ্রেফতারে আবেদন, স্বাগত জানাল বাংলাদেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জান্তাপ্রধানকে গ্রেফতারে আবেদন, স্বাগত জানাল বাংলাদেশ

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়ন চালানো এবং তাদের একটি বড় অংশকে বাস্তুচ্যুত করায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ • বিকাল ০৫:২৯
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমেদ খান এ আবেদন জমা দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে আইসিসির এ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বক্তব্যে করিম খান বলেন, ২০২২ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেই সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সরেজমিনে পরিদর্শনের পাশপাশি সেখানে বসবাসরত রোহিঙ্গা কমিউনিটির বেশ কয়েক জন নেতা এবং বাংলাদেশের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর নেদারল্যান্ডসে ফিরে আইসিসির দপ্তরে সফরের অভিজ্ঞতা বিষয়ক প্রতিবেদন এবং মিয়ানমারের জান্তাপ্রধানকে গ্রেফতারে পরোয়ানা জারির আবেদন জমা দেন।

করিম খান বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আমার দপ্তর থেকে যে আবেদন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ২০১৬-’১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে যত মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল এবং যেসব রোহিঙ্গাকে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালাতে বাধ্য করা হয়েছিল— প্রতিটি ক্ষেত্রে মিয়ানমারের জ্যেষ্ঠ জেনারেল এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সে সময় জেনারেল হ্লাইং সেনাপ্রধান ছিলেন এবং মূলত তার নির্দেশেই ঘটেছে এসব অপরাধ।

আইসিসিসূত্রে জানা গেছে, আবেদনটি বর্তমানে আদালতের প্রি-ট্রায়াল চেম্বারের ১ নম্বর বিচারকের দপ্তরে রয়েছে। আবেদনের সঙ্গে যেসব সাক্ষ্য-প্রমাণ জমা দেওয়া হয়েছে, সেসব আমলে নিয়ে বিচারক এখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পরোয়ানায় একবার তার স্বাক্ষর পড়লে জেনারেল হ্লাইংকে গ্রেফতারে তৎপরতা শুরু করবে আদালতের শীর্ষ কৌঁসুলির দপ্তর।

এদিকে জেনারেল হ্লাইংয়ের নামে গ্রেফতারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেরশের বর্তমান অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সরকারের রোহিঙ্গা অ্যাফেয়ার্স বিষয়ক মুখপাত্র খলিলুর রহমান আইসিসির শীর্ষ কৌঁসুলির এ পদক্ষেপের প্রশংসা করে তুরস্কের রাষ্টায়ত্ত সংবাদসংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ এবং মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা এবং রোহিঙ্গাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রাথমিক পদক্ষেপ।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যের বেশ কয়েকটি সেনা ছাউনি ও পুলিশ স্টেশনে একযোগে বোমা হামলা ঘটে। পরে এ হামলার দায় স্বীকার করে সশস্ত্র আরাকান স্যালভেশন আর্মি (আরসা)।

এ হামলার পরপরই রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। ভয়াবহ সেই সেনা অভিযানে হত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়।