প্রেস সচিব বলেন, কিছু সাংবাদিক বন্ধু ভারতীয় গণমাধ্যমে বিশেষ করে তাদের পক্ষপাতদুষ্ট টিভি স্টেশনগুলোর সাথে কথা বলছেন দেখে তিনি আনন্দিত।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই ভয় পাচ্ছিলাম যে তাদের টিভি উপস্থাপকদের মৌখিক আক্রমণকে আমাদের মোকাবেলা করতে হবে।’
তিনি বলেন, কেউ কেউ ভয়কে উপেক্ষা করেছেন এবং তারা ‘সাহসের সাথে আমাদের পক্ষের গল্পটি বলছেন।’
তিনি আরো বলেন, “তারা বুঝতে পেরেছেন যে ভারতীয় কিছু সংবাদমাধ্যম এবং তাদের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আসা ‘সাজানো ভুল তথ্য প্রচার’ মোকাবেলা করার সময় এসেছে।”
প্রেস সচিব বলেন, তিনি জানেন তারা ভুল করবেন এবং তাদের ভয়ও দেখানো হবে।
তিনি আরো বলেন, ‘কারো কারো মনে হতে পারে যে ভারতীয়রা বেশি বুদ্ধিমান। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি সত্যসহ ক্ষমতাপ্রাপ্ত হন, তাহলে কোনো ভুল তথ্যের প্রচারণা আপনাকে থামাতে পারবে না।’
সূত্র : ইউএনবি