উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে নিহত হন শিক্ষার্থী নাঈম হাওলাদার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় মুন্নী সাহাসহ ৭ সাংবাদিকসহ আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘসময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। বর্তমানে ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক তিনি।