calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / চোই বিয়াং-হিয়াক দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চোই বিয়াং-হিয়াক দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগপত্র দেওয়ার পর নতুন প্রতিরক্ষামন্ত্রী চোই বিয়াং-হিয়াকের নাম ঘোষণা হয়। খবর রয়টার্সের।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ • বিকাল ০৪:২০
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৪ বার পঠিত

মনোনীত নতুন প্রতিরক্ষামন্ত্রী চোই সম্পর্কে ইউনের চিফ অফ স্টাফ চাং জিন-সুক বলেন, চোই একজন নীতিবান ব্যক্তি, যিনি নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন এবং আইন মেনে চলেন।

সামরিক আইন জারির দায় মাথায় নিয়ে বুধবার পদত্যাগ করেন কিম ইয়ং। আগের দিন মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে হঠাৎ করে দেশে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন।

সামরিক আইন জারির খবরে দেশটির সেনারা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। তবে আইনপ্রণেতারা তাদের রুখে দেন। সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর বিক্ষোভের মুখে তা প্রত্যাহারের ঘোষণা দেন ইউন।

এদিকে, সামরিক আইন জারির জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। অভিশংসনের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ইউন। ছয়টি দল নিয়ে গঠিত বিরোধী দলগুলোর একটি জোট বুধবার প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দিয়েছে।

প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর স্থানীয় সময় আগামী শনিবার সন্ধ্যা ৭টায় ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা চুসান ইলবো।