বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের বৈঠকে অংশগ্রহণের পর এসব কথা বলেন শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ধর্মের নেতারা এখানে এসেছেন। অন্য ধর্মাবলম্বীরা তাদের অবস্থা ব্যক্ত করেছেন। বাংলাদেশে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে। সেটা কীভাবে ধরে রাখা যায়, সেজন্য সবাই মন খুলে কথা বলেছি। প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন।
সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া আইনজীবী আলিফের হত্যাকাণ্ড এবং কিছুদিন আগে ফরিদপুরে দুই জন নির্মাণশ্রমিকের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে আহমাদুল্লাহ বলেন, এসব নৃশংস ও উস্কানিমূলক ঘটনার পর গোটা দেশের মুসলমান অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানিয়েছি, ঠিক তেমনি এটি ধরে রাখার সংগ্রামও চালিয়ে যাচ্ছি।