calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলি প্রতিনিধিদল বহিষ্কৃত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলি প্রতিনিধিদল বহিষ্কৃত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরাইলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেয়া হয়েছে। গতকাল শনিবার ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ১১:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬১ বার পঠিত

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলের একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলন স্থল থেকে ইসরাইলি প্রতিনিধিদলকে বের করে দেয়া হয়।

ইসরাইলের ওয়ালা নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সম্মেলন স্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরাইলি প্রতিনিধিদলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক উপ মহা-পরিচালক শ্যারন বার-লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কয়েক মিনিট তর্ক-বিতর্ক করার পর সম্মেলন স্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। ওয়ালা নিউজ ওয়েবসাইটই এই খবর সর্বপ্রথম প্রকাশ করে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরাইলকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়ার প্রশ্নে সংস্থায় ব্যাপক তর্ক-বিতর্ক হয়। সে সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে ৫৫ জাতির এ জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া সেসময় আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে ইসরাইল তাতে এ সরকারকে কোনোমতেই আফ্রিকান ইউনিয়নে প্রবেশাধিকার দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না।
সূত্র : পার্সটুডে




tag ট্যাগ: #1111