calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বার্তা নিয়ে এরদোগানের কাছে যাচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বার্তা নিয়ে এরদোগানের কাছে যাচ্ছেন

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। রোববার তার দেশটিতে পৌঁছার কথা রয়েছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সফরে মার্কিন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ • বিকাল ০৪:০৫
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

গত ৬ ফেব্রুয়ারি ভোররাতে দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে দুই দেশ মিলে ৪৬ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ হাজারের বেশি তুরস্কের নাগরিক। 

সরকারি সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে— দেশটির অন্তত ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ওই ভূমিকম্পে। ৮৪ হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে। ক্ষতির শিকার হয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ।

খবরে বলা হয়েছে, শীর্ষ মার্কিন কূটনীতিক অ্যান্থনি ব্লিঙ্কেন রোববার দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশের ইনসিরলিক বিমানঘাঁটিতে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। এর পর সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে ভূমিকম্প-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্লিঙ্কেন। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তুর্কি প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগানের সঙ্গেও দেখা করবেন বলে মনে করা হচ্ছে।

ভূমিকম্পের পর তুরস্কে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া চিকিৎসা সরঞ্জামাদি, কংক্রিট ভাঙার যন্ত্রপাতি এবং মানবিক সহায়তার জন্য দুই দেশ মিলে অতিরিক্ত সাড়ে ৮ কোটি ডলার অর্থায়ন করেছে ওয়াশিংটন।  

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর সূচিতে থাকবে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ প্রাপ্তির বিষয়টিও। গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ন্যাটোর সদস্য হতে আবেদন করে নরডিক রাষ্ট্র দুটি। তবে সন্ত্রাসে দমন সংক্রান্ত ইস্যুতে দুই দেশের সদস্যপদ প্রাপ্তি আটকে দেয় তুরস্ক।

tag ট্যাগ: #1111