calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / সাকিবের জরিমানা দুই বছর আগেই করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সাকিবের জরিমানা দুই বছর আগেই করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা

পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ • দুপুর ০২:১৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শেয়ার কারসাজির অভিযোগে ২০২২ সালে বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম ওঠে আসে। শেয়ার কারসাজির অভিযোগে জরিমানার মুখেও পড়েন এই ক্রিকেটার। সবশেষ ২৪ সেপ্টেম্বর তাকে ৫০ লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।

অর্থ উপদেষ্টা বলেন, চুরি-দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না।

সালেহউদ্দিন বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না। চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলায় দ্রুত স্বস্তি না দিতে পারলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য থাকবে না। এজন্য মধ্যমেয়াদি সমন্বিত পদক্ষেপ দরকার।