calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে টানাপোড়েনের অবসান চায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ত্রিপুরা বাংলাদেশের সঙ্গে টানাপোড়েনের অবসান চায়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকেই এক ধরনের টানাপোড়েন চলছে ভারত-বাংলাদেশ সম্পর্কে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত আনা নিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ • দুপুর ০২:৩৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৮ বার পঠিত

তবে, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে চলমান টানাপোড়েনের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে দুই দিনব্যাপী পর্যটন প্রচার উৎসব চলছে রাজ্যটিতে। শনিবার (১৪ ডিসেম্বর) এ উৎসব উপলক্ষে আগরতলার খেজুর বাগান এলাকার গীতাঞ্জলি গেস্ট হাউসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অতীতের মতো বন্ধুত্বপূর্ণ অবস্থায় ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডা. মানিক সাহা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সমগ্র উত্তর-পূর্ব ভারত, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার গেটেওয়ে হয়ে উঠবে, এ লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এ কাজ কিছুটা পিছিয়ে রয়েছে। আগামীতে এ সমস্যার সমাধান হবে। আশা করি, ত্রিপুরা ও গোটা ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আগের মতো উন্নত হবে।

তিনি আরও বলেন, ত্রিপুরায় আসা দেশ-বিদেশি পর্যটকদের আরও বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার পর্যটক পুলিশ চালু করার পরিকল্পনা করছে। কারণ, সরকার দেশ-বিদেশের পর্যটকদের ত্রিপুরা রাজ্যে আনার জন্য সব ধরনের সুবিধা ও বিশেষ করে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করছে।

আলোচনা সভার পাশাপাশি গীতাঞ্জলি গেস্ট হাউসে ভারতের বেশ কয়েকটি রাজ্যের পর্যটকদের স্টল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সভায় আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরমন্ত্রী সুশান্ত চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া পর্যটন প্রচার উৎসব উপলক্ষে এদিন রাতে রাজধানীর আস্থাবল ময়দানে সংগীত পরিবেশন করেন কণ্ঠ শিল্পী শ্রেয়া ঘোষাল।