calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / সুন্দরবনে কোস্টগার্ড অসুস্থ পর্যটকের চিকিৎসাসেবায় এগিয়ে এলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

সুন্দরবনে কোস্টগার্ড অসুস্থ পর্যটকের চিকিৎসাসেবায় এগিয়ে এলো

সুন্দরবনের কটকা এলাকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ হয়ে পড়েন এক নারী পর্যটক। তাকে চিকিৎসা সহায়তা দিতে এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড। এতে সুস্থ হয়ে ওঠেন ওই পর্যটক।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ • সকাল ১১:৫৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৮ বার পঠিত

রবিবার (১৫ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ১৩ ডিসেম্বর একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ জাহাজে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণে আসে। দিবাগত রাত সোয়া ১২টায় সুন্দরবনের কটকায় অবস্থানকালে জাহাজের যাত্রী রহিমা আক্তারের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তার অনুরোধ করে। তাৎক্ষণিক সমুদ্রে অবস্থানরত কোস্ট গার্ডের জাহাজ নোয়াখালী থেকে একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারসহ সেখানে আসে। ওই মেডিকেল টিমের চিকিৎসায় রোগী স্বাভাবিক অবস্থায় আসেন। পর্যটক ও জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফেরে এবং সবাই বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, জনগণের সেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পর্যটন মৌসুমে সাধারণত এ ধরনের জাহাজ সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহিন এলাকায় গিয়ে থাকে। সেখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্গম এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত দুরূহ বিষয়।