মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে তারা এখানে অবস্থান করছেন। বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, তারা এই অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
জানা গেছে, তিন দাবিতে রেলপথ অবরোধ করেছেন অস্থায়ী শ্রমিকরা। এর মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি।
অস্থায়ী এসব কর্মী (টিএলআর) রেলের কর্মচারী নন। তারা প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পান। তারা রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকারসহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত।