রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।
জানা যায়, আজ বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম আদালতে শুনানি রয়েছে বলে জানা গেছে।