calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের বিভ্রান্তিকর কৌশল কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া : ট্রুডো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পের বিভ্রান্তিকর কৌশল কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া : ট্রুডো

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার অভিপ্রায় জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল। প্রস্তাবিত শুল্কের প্রভাব থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি এমনটা করছেন বলে মন্তব্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ • সকাল ১১:৪৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৪ বার পঠিত

শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

অটোয়া সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি না করলে সব কানাডীয় আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি জানান, তিনি কানাডা অধিগ্রহণের জন্য অর্থনৈতিক শক্তি বিবেচনা করছেন।

ট্রাম্পের এই মন্তব্য সম্পর্ক জানতে চাইলে জাস্টিন ট্রুডো সিএনএনকে বলেন, আমি মনে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত দক্ষ আলোচক (নেগোসিয়েটর)।  তিনি এসব কথাবর্তার মাধ্যমে মানুষকে কিছুটা বিভ্রান্ত করছেন।

ট্রুডো আরও বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ এবং কংক্রিট এবং আমেরিকান ভোক্তারা কানাডা থেকে যা কিছু কিনে তা হঠাৎ করে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে যদি তিনি এই শুল্ক আরোপ করেন।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প যদি তার এই হুমকির ওপর অটল থাকেন তাহলে অটোয়া পাল্টা ব্যবস্থা নেবে। ’

ট্রুডো স্মরণ করিয়ে দেন,  ২০১৮ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য বিরোধের সময় কানাডা হাইঞ্জ কেচাপ, কার্ড, বোরবন এবং হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উপর শুল্ক আরোপ করেছিল - ‘এমন জিনিস যা মার্কিন কর্মীদের ক্ষতি করবে। ’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা তা করতে চাই না কারণ এটি আমাদের নিকটতম বাণিজ্যিক অংশীদারকে ক্ষতি করবে। ’