calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / আজহারীমেজাজ হারালেন সিলেটে মাহফিলে হট্টগোল,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আজহারীমেজাজ হারালেন সিলেটে মাহফিলে হট্টগোল,

হট্টগোল কারণে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারী বিরক্ত হয়ে যান। শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী ২ ঘণ্টা বক্তব্য না রেখে ১ ঘণ্টা ২৫ মিনিটে শেষ করে মোনাজাত...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ • বিকাল ০৫:০৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। 

মাহফিল শুরু হয়েছিল হজরত শাহজালাল, শাহপরান (রহ.) ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে। তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাহফিল চলাকালে ১ ঘণ্টা ১৪ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আজহারী বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন। ধাক্কাধাক্কি, হট্টগোল শুরু হলে তিনি বলেন, ‘ওকে আমি বিদায় নেই। তোমরা যা দেখালে। এই ধাক্কা আসে কীভাবে! কুরআনের মাহফিলে এরকম বাধা দিতো আবু জেহেলের উত্তরসূরীরা। তোমরা তো শাহজালাল, শাহপরানের উত্তরসূরী। তোমরা এরকম করছো কেন?’

অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন, এটা পরিকল্পিতও হতে পারে। লাখ লাখ লোক এখানে আছে।কোথাও সমস্যা হচ্ছে না শুধু একপাশে কিছু মানুষ ধাক্কাধাক্কি করছে। এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে। মাহফিলের শেষ দিকে আবারো ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হলে তিনি বলেন, ‘এটা কি কুরআনের মাহফিলের চিত্র হলো। এই সিলেট তোমরা তো আগের দুই প্রোগ্রামকেও ছাড়িয়ে গেলা। তাতেও কেউ হট্টগোল না থামলে শেষ পর্যন্ত তিনি ক্ষুদ্ধ হয়ে বলেন, ‘সিলেট আজকে কি করেছো তা মানে থাকবে’ বলেই তিনি মোনাজাত পরিচালনা করে মাহফিল শেষ করেন।

tag ট্যাগ: #আজহারী