calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ফ্রান্সের পরোয়ানা আসাদকে গ্রেফতারে , কিন্তু কেন?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ফ্রান্সের পরোয়ানা আসাদকে গ্রেফতারে , কিন্তু কেন?

যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। ফ্রান্সের বিচার বিভাগ কর্তৃপক্ষের তার বিরুদ্ধে নেওয়া দ্বিতীয় পদক্ষেপ এটি।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ • দুপুর ০১:৫৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৪ বার পঠিত

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া। 

মামলার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার জারি করা গ্রেফতারি পরোয়ানায় ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদকে ‘সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক’ হিসেবে ২০১৭ সালে সিরিয়ার দেরা শহরে বোমা হামলার জন্য দায়ী করা হয়েছে। 

৫৯ বছর বয়সি ফ্রাঙ্কো-সিরীয় নাগরিক এবং সাবেক ফরাসি শিক্ষক সালাহ আবু নাবাউত হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে এই আদেশ জারি করা হয়েছে।  তিনি ২০১৭ সালের ৭ জুন সিরীয় সেনাবাহিনীর বোমা হামলায় নিজ বাড়িতে নিহত হন। 

সূত্রের মতে, ফরাসি বিচার বিভাগ মনে করে যে, বাশার আল-আসাদ এই হামলার নির্দেশ দিয়েছিলেন।

২০১৮ সালে শুরু হওয়া তদন্তে এই মামলার জন্য ছয়জন ঊর্ধ্বতন সিরীয় সেনা কর্মকর্তা ইতোমধ্যেই ফরাসি গ্রেফতারি পরোয়ানার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

ফরাসি কর্তৃপক্ষ ২০১৩ সালের নভেম্বরে বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করে।  মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, সারিন নামক এক গ্যাসের কারণে সিরিয়ায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, সে মামলাতেই ফ্রান্স গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

কিন্তু গত বছর পাবলিক প্রসিকিউটররা এই পরোয়ানার বিরুদ্ধে আপিল জারি করেছিলেন এই ভিত্তিতে যে রাষ্ট্রপ্রধান হিসেবে আসাদের দায়মুক্তি থাকা উচিত। তবে, তার ক্ষমতাচ্যুতির ফলে এখন তার মর্যাদা এবং সম্ভাব্য দায়মুক্তি পরিবর্তিত হয়েছে। 

ক্ষমতাচ্যুত হওয়ার পর আসাদ ও তার পরিবার মস্কোতে অবস্থান করছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।