calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ভূমিকম্প সহনীয় ঢাকায় নতুন সব বিল্ডিং হবে : রাজউক চেয়ারম্যান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ভূমিকম্প সহনীয় ঢাকায় নতুন সব বিল্ডিং হবে : রাজউক চেয়ারম্যান

ঢাকায় নতুন সব বিল্ডিং ভূমিকম্প সহনীয় হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ • সকাল ০৮:২৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯২ বার পঠিত

রাজউক চেয়ারম্যান বলেন, রাজউকের কাছে ঢাকা মহানগরীর মানুষের কাছে যে প্রত্যাশা সেই পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। আমাদের নতুন পদক্ষেপগুলো আশা করি মানুষের প্রত্যাশার কাছাকাছি যাবে। ভূমিকম্প নিয়ে আমরা কাজ করছি।  ভূমিকম্প নিয়ে যেসব দফতর কাজ করে সবাইকে নিয়ে আমরা কর্মপরিকল্পনা করছি। 

এ বিষয়ে আগামী সপ্তাহে কর্মশালা হবে। সেই কর্মশালা (২৬ ফেব্রুয়ারি) থেকে যে পরামর্শসমূহ আসবে এই নগরবাসীর জন্য দুর্যোগের সময়ে সেই কর্মশালা থেকে সবাইকে নিয়ে ওয়ার্ক প্ল্যান করে আগাব। নতুন করে যেসব বিল্ডিং এই শহরে হবে সেগুলো দুর্যোগ সহনীয় হবে। 

তিনি বলেন, নতুন কোনো বিল্ডিং যাতে ঝুঁকিপূর্ণ হিসেবে গড়ে না ওঠে সেজন্য আমরা খুবই সজাগ। আমাদের লোকজন একদম রুট লেভেল পর্যন্ত গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এবং করবে।  

tag ট্যাগ: #1111