calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরাইলকে দিতে পারেন ট্রাম্প বাইডেনের আটকানো ২৪ হাজার রাইফেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরাইলকে দিতে পারেন ট্রাম্প বাইডেনের আটকানো ২৪ হাজার রাইফেল

ইসরাইলকে ২৪ হাজার অ্যাসাল্ট রাইফেল দিতে পারে ট্রাম্প প্রশাসন। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ চালানের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৪ বার পঠিত

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল তিন কিস্তিতে ৩৪ মিলিয়ন ডলারের ২৪ হাজার অ্যাসাল্ট রাইফেল অর্ডার করেছিল।  তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন পররাষ্ট্র দপ্তরকে অস্ত্রের চালান সরবরাহ না করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে অনুসারে, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আশঙ্কা করেছিলেন, রাইফেলগুলো অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারী দখলদারদের হাতে চলে যেতে পারে অথবা ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় এগুলো ব্যবহার করতে পারে। 

২০২৩ সালের অক্টোবরে অতি-ডানপন্থি রাজনীতিবিদ এবং ইসরাইলের সাবেবক নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছিলেন, তিনি অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সুরক্ষার জন্য সশস্ত্র বেসামরিক মিলিশিয়া তৈরি করবেন। 

এর আগে ইসরাইলকে ২০০০ পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। 

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ইসরাইলকে ২০০০ পাউন্ড (৯০০ কেজি) বোমা দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।