calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন আহমেদ আল-শারা। গত সপ্তাহে তিনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০১:১৪
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৮ বার পঠিত

সংশ্লিষ্ট সিরীয় সূত্র শনিবার (১ ফেব্রুয়ারি) আলজাজিরাকে জানিয়েছে, আল-শারা দুই দিন সৌদি আরবে থাকবেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে তৎকালীন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের ঝড়ো হামলায় পতন হয় দুই যুগ ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের। তার শাসনামলের অবসানের পরেই আল-শারা দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট হন। 

প্রেসিডেন্ট হিসেবে আল-শারাকে অন্তর্বর্তীকালীন পর্যায়ে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেওয়া হয়েছে; যা নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে। 

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল-শারাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন এবং তার সাফল্য কামনা করেছেন।

এর আগে, গত মাসে আল-শারা আল আরাবিয়া টিভিকে বলেন, সৌদি আরব সিরিয়ার ভবিষ্যত নির্মাণে একটি বড় ভূমিকা পালন করবে।  সকল প্রতিবেশী দেশের জন্য একটি বড় বিনিয়োগের সুযোগ বলেও উল্লেখ করেন তিনি। 

গত সপ্তাহে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন এবং আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করতে সহায়তার প্রতিশ্রুতি দেন।