calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / নেতানিয়াহুর স্ত্রী ফাঁস হওয়া চিঠিতে ফেঁসে যাচ্ছেন !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহুর স্ত্রী ফাঁস হওয়া চিঠিতে ফেঁসে যাচ্ছেন !

ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) হয়রানি চেষ্টার অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। রোববার ফাঁস হওয়া এক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০২:৪১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৪ বার পঠিত

ঘুসগ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরাইলের আদালতে একাধিক মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে।

নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি।

যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, সেগুলোর মধ্যে প্রধান দুটি হলো— স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে না আসার হুমকি এবং অ্যাটর্নি জেনারেল, তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা।