এই জানুয়ারিতে, বোগদানভ মুসা আবু মারজুক এবং হামাস পলিটিক্যাল ব্যুরোর চেয়ারম্যান খালেদ মাশালের সাথে টেলিফোনে আলোচনা করেছেন। ২৪ জানুয়ারি, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আবু মারজুকের সাথে আরেকটি কথোপকথনের সময়, বোগদানভ রাশিয়ান নাগরিক আলেকজান্ডার ট্রুফানভ এবং ডনবাসের বাসিন্দা ম্যাক্সিম খারকিনের মুক্তিকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে মস্কোর আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।
কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ১৫ জানুয়ারি বলেছেন যে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি পালন এবং ছিটমহল থেকে জিম্মিদের মুক্তি দেয়ার জন্য ইসরাইল এবং হামাসের মধ্যে একটি চুক্তি করেছে। চুক্তির ৪২ দিনের প্রথম পর্যায়ে, হামাস ইসরাইলি হেফাজত থেকে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে। কান কর্তৃক প্রকাশিত ৩৩ জন জিম্মির তালিকায় রাশিয়ান আলেকজান্ডার ট্রুফানোভের নামও ছিল, যার ইসরাইলি নাগরিকত্বও রয়েছে। সূত্র: তাস।