calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন

যুক্তরাষ্ট্রকে এবার সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমেরিকানরা যদি কিয়েভকে সমর্থন অব্যাহত না রাখে, তা হলে তারা বৈশ্বিক তথা ভূরাজনৈতিক ঝুঁকিতে পড়বে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০১:২৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬ বার পঠিত

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, মার্কিনিরা যদি কিয়েভকে অর্থায়ন বন্ধ করে, তা হলে তারা বিশ্বনেতৃত্বের আসন হারাবে, যা এখন তারা ভোগ করছে।

প্রসঙ্গত, দেখতে দেখতে ইউক্রেন যুদ্ধ এক বছর পেরিয়ে গেছে। ইতোমধ্যে দেশটিতে দেড় হাজার কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি উঠেছে— কিয়েভকে আর সহায়তা না দেওয়ার।

এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলারের বেশি দিয়েছি, অথচ ইউরোপ তেমন কিছুই দেয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকেই এমন দাবি তোলা হচ্ছে। 

এমনই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তারা (আমেরিকা) যদি তাদের চিন্তা-ভাবনা পরিবর্তন না করে, তা হলে ন্যাটো হারিয়ে যাবে, আমেরিকার প্রভাব হারাবে— এমনকি বর্তমান বিশ্বে তারা যে নেতৃত্বের সুবিধা উপভোগ করছে, সেটিও হারাবে। 

tag ট্যাগ: #111