আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের ওপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল।
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। পরে তাদেরকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল।
আজ গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে তিনি প্রমাণ হিসেবে রাখার জন্য আয়নাঘরগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।