calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / চারিদিকে খুশির জোয়াড়! নির্বাচনের সময় নির্ধারণ করায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

চারিদিকে খুশির জোয়াড়! নির্বাচনের সময় নির্ধারণ করায়

ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ফেয়ার ইলেকশন তো দূরের কথা জনগণ তার ভোটের অধিকারটাই হারিয়ে ফেলেছিলো। ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনের পর আর কখনোই ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি এদেশের আম পাবলিক। যাদের হাত ধরে এসেছে দ্বিতীয়...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ • বিকাল ০৩:০৩
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩২৭ বার পঠিত

শুধু কি সংসদ নির্বাচন? হাসিনা হস্তক্ষেপ করেছিলো স্থানীয় সকল নির্বাচনেই। জনগণের ভোটের অধিকার কেঁড়ে নিয়ে কায়েম করেছিলো রাতের ভোটের রীতি। স্বৈরাচার হাসিনার সময় দিনের বেলার ভোট হয়ে যেতো আগের রাতেই। তবে এখন দিন বদলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। তার দক্ষতায় এগিয়ে যাচ্ছে দেশ। এরই অংশ হিসেবে জনগণ ও রাজনৈতিক দলগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে নির্বাচনের সময় ঘোষণা করেছেন তিনি। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউইএফ‘র প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন। এরপর থেকেই আনন্দের জোয়াড়ে ভাসছে পুরো দেশ। দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে ফেয়ার নির্বাচন দেখে না এদেশের জনগণ।

 

বিএনপিসহ সব রাজনৈতিক দলগুলোই উচ্ছসিত প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় নির্ধারণ করায়। যদিও নির্বাচনের তারিখ নির্ধারণ করা নিয়ে তাগাদা রয়েছে রাজনৈতিক দলগুলোর। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনের তারিখ দ্রুততম সময়ে ঘোষণা দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবেন। এমন নির্বাচন হোক, যা আওয়ামী লীগের ১৪, ১৮ ও ২৪ এর মতো হবে না।বিগত সংসদ নির্বাচনগুলোতে কি হয়েছিলো তা সকলেরই জানা। সেসময় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনারসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান এদেশের আপামর আমজনতা ও নেটিজেনরা। মৌসুমী নামের একজন ফেসবুকে লিখেছেন, আমি জেন জি, কোন নির্বাচনেই ভোট দিতে পারি নি। এটা ভেবেই ভালো লাগছে যে স্বাধীন দেশে নিজের ভোট নিজে দিতে পারবো। ফেসিস্ট হাসিনার সময় যে নির্বাচন কমিশন দিনের ভোট রাতে নেওয়ার সুযোগ করে দিয়েছিলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।


ভোটের অধিকার কেঁড়ে নেয়া ফেসিস্ট হাসিনাকে গদি থেকে নামিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিলো যে জেনারেশন জেন জি, তারাও প্রথমবারের মতো ভোট দিতে পারবে ভেবেই উচ্ছসিত। দ্রুত নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ড. ইউনূস এমন প্রত্যাশা দেশের সচেতনমহলের।