calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ভারত-বাংলাদেশসহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বাতিল,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারত-বাংলাদেশসহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বাতিল,

যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক সহায়তা তহবিল থেকে কোটি কোটি ডলার বাতিল করেছে, যার ফলে ভারত, বাংলাদেশসহ একাধিক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ • বিকাল ০৩:২৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৭১ বার পঠিত

ভারতে ২.১ কোটি ডলারের একটি প্রকল্প, যা দেশটির ‘নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ’ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল, বাতিল করা হয়েছে।  ডিওজিই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে এ এই তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশেও ‘রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের উন্নয়নে’ বরাদ্দকৃত ২.৯ কোটি ডলারের একটি প্রকল্প বাতিল করা হয়েছে।  

এই সহায়তা বাতিলের সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।  তবে এই পদক্ষেপ তাদের যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়নি।  ট্রাম্প প্রশাসন অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈদেশিক সহায়তা নীতিতে ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

বৈদেশিক সহায়তা কাটছাঁট: কোন দেশ কতটা ক্ষতিগ্রস্ত?

বাংলাদেশ ও ভারত ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:

মোজাম্বিক: ১ কোটি ডলার - ‘স্বেচ্ছাসেবী মেডিকেল পুরুষ খতনা’ কর্মসূচি

কম্বোডিয়া: ৯.৭০ লাখ ডলার - ‘উদ্যোক্তা-ভিত্তিক দক্ষতায় কম্বোডিয়ান তরুণদের দক্ষ করে তোলা’

কম্বোডিয়া: ২৩ লাখ ডলার - ‘স্বাধীন কণ্ঠকে শক্তিশালী করা’

প্রাগ সিভিল সোসাইটি সেন্টার: ৩.২ কোটি ডলার

সার্বিয়া: ১.৪ কোটি ডলার - ‘সরকারি ক্রয় ব্যবস্থার উন্নয়ন’

নেপাল:

- ২ কোটি ডলার - ‘অর্থনৈতিক ফেডারেলিজম’

- ১.৯ কোটি ডলার - ‘জীববৈচিত্র্য সংরক্ষণ’

লাইবেরিয়া: ১৫ লাখ ডলার - ‘ভোটারদের আস্থা বৃদ্ধি’

মালি: ১.৪ কোটি ডলার - ‘সামাজিক সংহতি উন্নয়ন’

দক্ষিণ আফ্রিকা: ২৫ লাখ ডলার - ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র’

এশিয়া: ৪.৭ কোটি ডলার - ‘শিক্ষার মানোন্নয়ন’

কসোভো: ২০ লাখ ডলার - ‘টেকসই পুনর্ব্যবহারযোগ্য মডেল তৈরি’