calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র দ্বিতীয় পর্যায়েও ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র দ্বিতীয় পর্যায়েও ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল

আমেরিকা থেকে আরো ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করল মার্কিন বিমান। এই নিয়ে দ্বিতীয় দফায় ভারতীয় অবৈধবাসীদের দেশে ফেরাল আমেরিকা। মার্কিন মুলুক থেকে নির্বাসিত এই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের এবং ৩৩ জন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০১:০১
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৭ বার পঠিত

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসী ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানবাহিনীর একটি বিমান অমৃতসরে এসে পৌঁছেছিল। অমৃতসরে অবতরণ করা সেই বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। সেই বিমানে করে দেশে ফেরা বহু ভারতীয় অভিযোগ করেছিলেন, গোটা যাত্রাকালে তাঁদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। এমনকি নারীদেরও পা, কোমরে শিকল বাঁধা ছিল বলে অভিযোগ ওঠে। যা নিয়ে সংসদে বিরোধী হট্টগোল তৈরি করেছিলেন।

এই নিয়ে ভারতে ব্যাপক হৈচৈয়ের পর নয়াদিল্লি নির্বাসিতদের সাথে আচরণের বিষয়ে ওয়াশিংটনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল।

এদিকে সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি বলেছিলেন, ‘যারা অন্য দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদের সেখানে থাকার অধিকার নেই। ভারত ও আমেরিকার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে যারা সত্যিই ভারতীয় এবং আমেরিকায় অবৈধভাবে থাকছেন, তাদের ফিরিয়ে নিতে ভারত তৈরি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস