calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার ওপর সব কিছুতে দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ: ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার ওপর সব কিছুতে দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ। নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ • দুপুর ০১:৫৭
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৮ বার পঠিত

তিনি বলেন, কিয়েভকে আমরা সম্ভবত দেড় হাজার কোটি ডলার দিয়েছি। কিন্তু ইউরোপ তেমন কিছুই দেয়নি। আসলে আমেরিকার ওপর ‘পূর্ণ কর্তৃত্ব’ জোরদার করেছে ইউক্রেন।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, সাক্ষাৎকারে গত বছরের অক্টোবরে নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়েও কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। বিপরীতে ইউক্রেন ও তার মিত্রদের দায়ী করছে রাশিয়া।

তবে ট্রাম্প বলছেন, ওই হামলার মূল অপরাধী (রিয়াল কালপ্রিট) হতে পারে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ওই হামলা হয়েছে— এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে ট্রাম্প বলেন, হামলার পেছনে রাশিয়াকে দায়ী করা বাজে অভিযোগ। তা ছাড়া সব কিছুতে রাশিয়ার ওপর দোষ চাপানো ‘অসুস্থ’ মানুষের কাজ।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ফ্লোরিডায় এক ক্যাম্পেইনে তিনি বলেন, আবারও হোয়াইট হাউসে যেতে পারলে কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি।

নিজের শাসনামলে বহুল বিতর্কের জন্ম দেওয়া ট্রাম্প বলেন, আমি আক্ষরিক অর্থেই কাজ শুরু করার কথা বলছি— যেদিন আমি দায়িত্ব নেব, সেদিন থেকে নয়; বরং আমি জিতেছি— সেই রাত থেকেই (যুদ্ধ বন্ধের উদ্যোগ নেব)।

tag ট্যাগ: #111