calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জেলেনেস্কিকে দুষলেন ট্রাম্প পুতিন নন, যুদ্ধের জন্য
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জেলেনেস্কিকে দুষলেন ট্রাম্প পুতিন নন, যুদ্ধের জন্য

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে শান্তি আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোর ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনেস্কির যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শুরু না করে ইউক্রেন একটি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ১২:৩৮
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯১ বার পঠিত

এদিকে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ কোনো চুক্তির অধীনে ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না। 

তার এই মন্তব্যের পর এলো ট্রাম্প প্রতিক্রিয়া।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে বৈঠকের পর রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করতে প্রতিনিধি দল নিয়োগে সম্মত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিবিসি ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিল, রাশিয়ার সঙ্গে আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোয় ইউক্রেনীয়রা আহত বোধ করতে পারেন, তাদের প্রতি তার (ট্রাম্পের) বার্তা কী?

 জবাবে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি, তারা আলোচনায় জায়গা না পাওয়ায় বিরক্ত। ঠিক আছে, তারা তিন বছর ধরে এবং তার আগেও অনেক সময় ধরে জায়গা পেয়েছে। এটি খুব সহজেই নিষ্পত্তি করা যেত।’

‘তোমাদের এটা শুরু করাই ঠিক হয়নি। তোমরা একটা চুক্তি করতে পারতে,’ বলেন ট্রাম্প।

এদিকে সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি যুদ্ধ শেষ করার বিষয়ে ‘অনেক বেশি আত্মবিশ্বাসী’।

tag ট্যাগ: #ট্রাম্পের