calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / একুশে পদক তুলে দিলেন নারী ফুটবল দলসহ ১৮ বিশিষ্ট ব্যক্তিকে প্রধান উপদেষ্টা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

একুশে পদক তুলে দিলেন নারী ফুটবল দলসহ ১৮ বিশিষ্ট ব্যক্তিকে প্রধান উপদেষ্টা

সাফজয়ী নারী ফুটবল দলসহ ১৮ ব্যক্তিকে ‘একুশে পদক-২০২৫’ তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ • দুপুর ০১:৪৯
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৬০ বার পঠিত

এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন মঈদুল হাসান (গবেষণা), শহীদুল জহির (ভাষা ও সাহিত্য), হেলাল হাফিজ (ভাষা ও সাহিত্য), মোহাম্মদ ইউসুফ চৌধুরী (সমাজসেবা), মেহেদী হাসান খান (বিজ্ঞান ও প্রযুক্তি), ড. নিয়াজ জামান (শিক্ষা), ড. শহীদুল আলম (সংস্কৃতি), মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার), মাহফুজ উল্লা (সাংবাদিকতা), রোকেয়া সুলতানা (শিল্পকলা, চিত্রকলা), নাসির আলী মামুন (শিল্পকলা, আলোকচিত্র), ফেরদৌস আরা (শিল্পকলা, সংগীত), উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (শিল্পকলা, সংগীত), আজিজুর রহমান (শিল্পকলা, চলচ্চিত্র)।

এছাড়া চলতি বছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে (ক্রীড়া) একুশে পদক দেয়া হয়েছে। বাংলাদেশের কোনো ক্রীড়া দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা এটিই প্রথম।

গত ৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে চলতি বছরের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।